Search This Blog

Sunday, September 29, 2019

সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ পোস্ট(৯০)

সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ‘ওয়াফ’ নামক একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভালোভাবে পালন করার জন্য

=======================


সিরিয়ার শাসক নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি উনার নাম শুনেনি এমন খুব কম লোক আছে। তিনি ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি উনার শায়েখ। সুলতান নুরুদ্দিন জঙ্গী রহমতুল্লাহি আলাইহি আরেকটি ঘটনার জন্য সারা বিশ্বে সমাদৃত। ঘটনা হলো- একবার দুই ইহুদী পবিত্র মদীনা শরীফ থেকে নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শরীর মুবারক চুরি করতে ষড়যন্ত্র করেছিলো। সেই সময় নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নুরুদ্দিন জঙ্গী রহমতুল্লাহির আলাইহি উনার স্বপ্নে আগমন করেন এবং ঐ দুই ষড়যন্ত্রকারীর চেহারা দেখিয়ে বলেন তাদের শাস্তি দিতে। এরপর নুরুদ্দিন জঙ্গী রহমতুল্লাহি আলাইহি ঐ দুই ইহুদীকে গ্রেফতার করে শাস্তি দেন।
নুরুদ্দিন জঙ্গী রহমতুল্লাহি আলাইহি ঐ সময় আরেকটি কারণে বিশেষ পরিচিত ছিলেন, সেটা হলো তিনি খুব বেশি বেশি মীলাদ শরীফ উনার মাহফিল করতেন এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালনের জন্য সকল ব্যবস্থা করেছিলেন। মানুষ যেন ভালোভাবে ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল করতে পারে সে জন্য তিনি ‘ওয়াফ’ নামক একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি সাধারণ মানুষকে খাবার, ফল-ফলাদি, কাপড় ও প্রয়োজনীয় ওষুধপত্র বিলি করতেন যেন সবাই স্বাচ্ছন্দে ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  উৎসব পালন করতে পারেন। এ ইতিহাস পাবেন ঐতিহাসিক গ্রন্থ Al-‘Alaq al-khatira fi dhikr umara’ al-Sham wa’l-Jazira লেখক- Ibn Shaddad

No comments:

Post a Comment

Featured post

নজিরবিহীন ঘোষণা মুবারক

কায়িনাতের সবকিছুই সাজাবো এবং সারা কায়িনাতের সবাইকে খাওয়াবো ____________________________________ মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত...