হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুতিনি বর্ণনা করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার সম্মানিত সুন্নতমুবারক উনাকে মুহব্বত করলেন, তিনি মূলতঃ আমাকেই মুহব্বত করলেন, আর যিনি আমাকে মুহব্বত করবেন, তিনি আমারসাথে সম্মানিত জান্নাতে অবস্থান করবেন। সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ)
আর সমগ্র মুসলিম উম্মাহ উনাদের ইজমা হয়েছে-
নিশ্চয়ই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্রক্বদম মুবারক উনার সাথে যে মাটি মুবারক লেগেছে, তা যমীন ও আসমানের সমস্ত কিছু থেকে ফযীলতপূর্ণ। এমনকিসুমহান আরশে আযীম উনার থেকেও ফযীলতপূর্ণ। সুবহানাল্লাহ! (রদ্দুল মুহতার (শামী), বাবুয্ যিয়ারহ)
No comments:
Post a Comment