Search This Blog

Tuesday, October 29, 2019

কারামতে মুতহ্হারাহ, মুতহ্হিরাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম-৫

একজন পীরবোনের ছোট ছেলের ডেলিভারীর দিন আল-মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালে ভর্তি ছিলেন। আনুমানিক দুপুর ২:৩০ মিনিটে আল্ট্রাসোনো করে দেখা যায়, পেটের ভিতরে পানির পরিমাণ কমে গেছে। তখন ডাক্তাররা বলে যে, “দ্রুত ব্যবস্থা না নিলে বাচ্চা পানিশূণ্য হয়ে পড়বে এবং বাচ্চার জন্য বের হয়ে আসা কঠিন হয়ে যাবে। কিন্তু এদিকে বাচ্চা হওয়ার তেমন কোন আলামত তখনও যাহির হয়নি। তারপর সে পীরবোনকে স্যালাইন পুশ করা হয় এবং সে পীরবোনটি মীলাদ শরীফ পাঠ করতে থাকে। এর মধ্যে সন্ধ্যা হয়ে যায় কিন্তু তখনও বাচ্চা হওয়ার তেমন কোন আলামত যাহির হয়নি। সন্ধ্যার পরে পীরবোনটিকে লেবার  রুমে ঢুকানো হয়। আনুমানিক ০৭:৩০ টার দিকে ডাক্তার এসে বলে, “অনেক অপেক্ষা করা হয়েছে, আর আধাঘন্টা অপেক্ষা করা হবে। এর মধ্যে যদি বাচ্চা না হয়, তাহলে সিজার করতে হবে। না হলে বাচ্চা, মা কাউকে বাঁচানো সম্ভব হবে না। শুরু থেকে সমস্ত অবস্থাই সবসময়  সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে জানানো হল, তখন তিনি বলেন যে, ভিতরে পানির বোতল পাঠানোর জন্য এবং পড়া পানি খাওয়ার জন্য। এদিকে পীরবোনটি ধীরে ধীরে দূর্বল হয়ে যাচ্ছিল। তারপর যখন সেই পড়া-পানি ভিতর থেকে আসে, সেই পানি তিনবার অল্প অল্প করে মুখে দেয়ার কিছুক্ষণের মধ্যে তেমন কোন লেবার পেইন ছাড়াই নরমালে বেবী হয়ে যায়। নরমাল হওয়ার পর দেখা যায়, বেবীটির গলায় ডাবল কর্ড পেঁচানো। বেবীরা নরমালে হতে হলে অনেক কমপ্লিকেশন দেখা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে সিজার হয়। কিন্তু সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক উসিলায় এই কঠিন বিষয়টি সহজ হয়ে যায় এবং মা-বাচ্চা উভয়ই পরিপূর্ণ সুস্থ ছিল।(সুবহানা হযরত উম্মিল উমাম আলাইহাস সালাম)
মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব  নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যামানার খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ছোহবত মুবারকে এসে সকলকে যাহির বাতিন সুস্থতা লাভের তৌফিক দান করেন
"আমীন"

No comments:

Post a Comment

Featured post

নজিরবিহীন ঘোষণা মুবারক

কায়িনাতের সবকিছুই সাজাবো এবং সারা কায়িনাতের সবাইকে খাওয়াবো ____________________________________ মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত...